এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডেমোক্রেটিক ব্রাঞ্চ বা ডিবি (DB) পুলিশের পরিচয় দিয়ে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজারের কাছ থেকে ১২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
গত সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে বসুরহাট-হাজারীহাট সড়কের বিদ্যুৎ অফিস এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে ইসলামী ব্যাংক আবু মাঝির হাট এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজার আবদুর রহমান বসুরহাট থেকে ১২ লাখ টাকা তুলে মোটরসাইকেলযোগে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। পথিমধ্যে বসুরহাট-হাজারীহাট সড়কের বিদ্যুৎ অফিস এলাকা অতিক্রম করার সময় ডিবি পুলিশের পোশাক পরিহিত কয়েকজন ব্যক্তি একটি প্রাইভেটকার নিয়ে তার মোটরসাইকেলের গতিরোধ করেন।
এ সময় গাড়ি থেকে নেমে অস্ত্রধারী ব্যক্তিরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে ইয়াবা ব্যবসার মিথ্যা অভিযোগে আটক করেন এবং জোরপূর্বক প্রাইভেটকারে তুলে নেন। পরবর্তীতে তাকে জেলার সেনবাগ উপজেলার নবীপুর এলাকায় নিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয় ওই চক্রটি। যাওয়ার সময় তারা ম্যানেজারের সাথে থাকা ব্যাগে থাকা ১২ লাখ টাকা ছিনিয়ে নেয়।
ভুক্তভোগী আবদুর রহমান ইসলামী ব্যাংকের উক্ত এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজারের পাশাপাশি কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারির দায়িত্বেও রয়েছেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, “১২ লাখ টাকা ছিনতাইয়ের একটি মৌখিক অভিযোগ পেয়েছি। ঘটনার খবর পাওয়ার পরপরই ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুরো বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনগত পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বরিশাল | ২ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।