এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের জিয়ানগরে ধানক্ষেতের কাজ শেষে খাল সাঁতরে বাড়ি ফেরার পথে পানিতে ডুবে এনছান দফাদার (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত এনছান দফাদার উপজেলার পত্তাশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত কাবিল দফাদারের মেজো ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে এনছান দফাদার তাঁর অপর দুই ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের খালের ওপারে ধানক্ষেতে বীজ রোপণের কাজ করছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে জুমার নামাজের সময় হলে অন্য দুই ভাই সাঁকো পার হয়ে বাড়ি ফিরে যান। তবে এনছান দফাদার দ্রুত পৌঁছানোর উদ্দেশ্যে সাঁতার কেটে খাল পার হওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তিনি খালের পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।
এদিকে দীর্ঘ সময় তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কোনো সন্ধান না পেয়ে পানিতে ডুবে যাওয়ার আশঙ্কায় জিয়ানগর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মী, স্বজন ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় বিকেল ৫টার দিকে খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের ভাই চান্দু দফাদার ও ছন্দু দফাদার জানান, প্রচণ্ড গরমে দীর্ঘক্ষণ মাঠে কাজ করার কারণে তিনি 'হিট স্ট্রোক' করে পানিতে ডুবে যেতে পারেন বলে তারা ধারণা করছেন।
এ বিষয়ে জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাব্বত খাঁন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ১৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৩ অক্টোবর, ২০২৬
পরীক্ষা | ১৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।