এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মাহিম মুন্সি নামে ১৯ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার টগরবন্দ ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিহত মাহিম ওই এলাকার মো. ঠান্ডু মুন্সির ছোট ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে শিশু মাহিমের মা ঘরের জিনিসপত্র স্থানান্তরের কাজে ব্যস্ত ছিলেন। পরিবারের অন্যান্য সদস্যরাও নিজ নিজ কাজে ব্যস্ত থাকায় শিশুটির দিকে সে সময় কারও নজর ছিল না। সবার অগোচরে খেলতে খেলতে শিশু মাহিম বাড়ির পাশের পুকুরপাড়ে চলে যায় এবং অসাবধানতাবশত পা পিছলে পানিতে পড়ে যায়।
কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে মাহিমকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়। পরে তাকে তাৎক্ষণিকভাবে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এদিকে মাত্র ১৯ মাস বয়সী ছোট্ট মাহিমের এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে পরিবারটিতে চলছে শোকের মাতম। পুরো এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য শামীম মল্লিক বলেন, "পরিবারের সদস্যদের চোখের আড়ালে শিশুটি পুকুরে পড়ে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক।"
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ১৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৩ অক্টোবর, ২০২৬
পরীক্ষা | ১৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।