এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসনে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লি উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। “উন্নত পল্লি, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে সোমবার এ দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মাল্টিপারপাস হলরুমে এসে শেষ হয়। পরবর্তীতে হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফর আলী, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আলহাজ এ.কে.এম. নজরুল ইসলাম এবং উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ অহিদুজ্জামান মোল্লাসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা তাপস শাখারী। এছাড়া আরও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান বিন ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, "গ্রামের সার্বিক উন্নয়ন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। সমবায়ের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই উন্নয়নে কাজ করা হচ্ছে।" দেশের কোনো আবাদি জমি অনাবাদি না রেখে কৃষি উৎপাদন বৃদ্ধিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সেপ্টেম্বর ২৬, ২০২৬
এপ্রিল ১৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।