এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর সরকারি কলেজে একই দিনে নবাগত বিভাগীয় প্রধানকে বরণ ও বদলিজনিত কারণে একজন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) কলেজ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত ও আবেগঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে এ শুভেচ্ছা বিনিময় করা হয়।
এদিন কলেজের ভূগোল বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন প্রফেসর মো. এরফানুল হক শোয়ায়েব। তাঁর যোগদান উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. এনামুল হক এবং ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক সালমা আক্তার। এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপস্থিত শিক্ষকবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন বিভাগীয় প্রধানের দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে ভূগোল বিভাগের শিক্ষা কার্যক্রম আরও সমৃদ্ধ ও গতিশীল হবে।
অন্যদিকে, বদলিজনিত কারণে কলেজ থেকে বিদায় নেন ইংরেজি বিভাগের প্রভাষক শাহীন উদ্দিন। বিদায়লগ্নে তাঁকে কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানান অধ্যক্ষ প্রফেসর মো. এনামুল হক, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. ইসমাইল হোসেন এবং প্রভাষক সৈয়দ আমিনুল হক।
বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষক শাহীন উদ্দিন তাঁর দায়িত্বশীলতা, কর্মনিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে একজন সৎ ও নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে সুনাম অর্জন করেছেন। কলেজে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা তাঁর নতুন কর্মস্থলে সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এদিকে, নবাগত বিভাগীয় প্রধান প্রফেসর মো. এরফানুল হক শোয়ায়েব কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রমের উন্নয়ন এবং ভূগোল বিভাগের সামগ্রিক অগ্রযাত্রায় আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
একই দিনে একদিকে নতুন শিক্ষককে বরণ এবং অন্যদিকে প্রিয় সহকর্মীকে বিদায় জানানোর মধ্য দিয়ে সদরপুর সরকারি কলেজে এক আবেগঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
মার্চ ১৩, ২০২৬
সেপ্টেম্বর ১৩, ২০২৫
সেপ্টেম্বর ১৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।