এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে মো. আব্দুল্লাহ (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের বৈদ্যডাঙ্গী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ ওই গ্রামের মো. বিলায়েত হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মক্তবের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে এক প্রতিবেশী নারীর সাথে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় আব্দুল্লাহ। পুকুরের গভীরতা বেশি থাকায় একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। এ সময় সাথে থাকা নারীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে আব্দুল্লাহকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। শিশুর এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন শাহ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মার্চ ৯, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।