এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রোয়াংছড়িতে পাথর বোঝাই একটি ড্রাম ট্রাকের চাপায় রিমিতা তঞ্চঙ্গ্যা নামে ৪ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টার দিকে ৩নং আলেক্ষ্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ওয়াগয় পাড়া এলাকায় রোয়াংছড়ি থানার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিমিতা তঞ্চঙ্গ্যা বান্দরবান সদর উপজেলার ৬নং ছামছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শামুক ঝিরি পুনর্বাসন পাড়ার বাসিন্দা নিরজয় তঞ্চঙ্গ্যার মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নিরজয় তঞ্চঙ্গ্যা তার মেয়ে রিমিতাকে মোটরবাইকে নিয়ে রোয়াংছড়ি বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। মোটরসাইকেলটি রোয়াংছড়ি থানার সামনে পৌঁছালে বিপরীত দিক (বান্দরবান) থেকে রুমা উপজেলার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি পাথর বোঝাই দ্রুতগামী ড্রাম ট্রাকের মুখোমুখি হয়। এ সময় বড় ড্রাম ট্রাকটিকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটির সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। এতে মোটরবাইক থেকে ছিটকে ড্রাম ট্রাকের চাকার নিচে পড়ে যায় শিশু রিমিতা। চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনাটি রোয়াংছড়ি থানার ঠিক সামনে ঘটায় তাৎক্ষণিকভাবে পুলিশ ঘাতক ড্রাম ট্রাকসহ চালককে আটক করতে সক্ষম হয়। আটক চালকের নাম ফোরকান (৪৫)। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা দক্ষিণ রনমহল গ্রামের নবী হোসেনের ছেলে।
রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে চালক ফোরকানকে আটক করা হয়েছে এবং পাথর বোঝাই ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সেপ্টেম্বর ২৪, ২০২৬
সেপ্টেম্বর ১২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।