এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন শেষ হলেও তা নিয়ে আলোচনা-সমালোচনা এখনো থামেনি। ভোটগ্রহণ ও ফল প্রকাশের পর নির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েকজন শিল্পী বিভিন্ন অভিযোগ তুলেছেন। এর মধ্যে চিত্রনায়িকা পলির করা ‘নির্বাচনে অর্থের প্রভাব’ সংক্রান্ত অভিযোগটি বেশ আলোচনার জন্ম দিয়েছে।
পলির এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন নবনির্বাচিত সভাপতি শিবা সানু। তিনি মনে করেন, জয়-পরাজয় যেকোনো গণতান্ত্রিক প্রক্রিয়ারই একটি স্বাভাবিক অংশ। নির্বাচনে পরাজিত হওয়ার পর মনের ক্ষোভ বা হতাশা থেকে অনেকে অনেক ধরনের মন্তব্য করতে পারেন, পলির বক্তব্যকেও তিনি সেই দৃষ্টিকোণ থেকেই দেখছেন।
শিবা সানু বলেন, “নির্বাচনে হারলে স্বাভাবিকভাবেই মন খারাপ হয়। এরপর নানা ধরনের কথা শুনতে হলে সেই কষ্ট আরও বেড়ে যায়। তবে আমি বিশ্বাস করি, সময়ের সঙ্গে সঙ্গে এই খারাপ লাগা কেটে যাবে।”
শিল্পী সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করতে নবনির্বাচিত কমিটির কিছু পরিকল্পনার কথাও জানান সভাপতি। তিনি উল্লেখ করেন, সমিতিকে আরও কার্যকর করতে একাধিক উপকমিটি গঠন করা হবে। সেখানে শুধু নির্বাচিতরাই নন, নির্বাচনে অংশ নেওয়া পরাজিত প্রার্থীদেরও সম্পৃক্ত করা হবে।
তাঁর ভাষায়, “যারা নির্বাচনে অংশ নিয়েছেন, তাঁরা সবাই শিল্পীদের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই এসেছিলেন। তাই তাঁদের অভিজ্ঞতা ও আগ্রহকে আমরা কাজে লাগাতে চাই। উপকমিটিগুলোতে তাঁদের যুক্ত করা হবে, যাতে সবাই মিলে সংগঠনটিকে এগিয়ে নেওয়া যায়।”
পলির অভিযোগ প্রসঙ্গে শিবা সানু আরও বলেন, “আমার মনে হয় না অর্থের লোভে কেউ এখানে এসেছেন। হয়তো পরাজয়ের কষ্ট থেকেই তিনি এমন মন্তব্য করেছেন। তবে বিষয়টি নিয়ে আমি প্রথমে তাঁর সঙ্গে কথা বলব। তিনি আসলে কী বোঝাতে চেয়েছেন, সেটি শোনার পর প্রয়োজন হলে সিদ্ধান্ত নেওয়া হবে।”
সবশেষে তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন শেষ হয়ে গেছে। এখন ব্যক্তিগত মতভেদ বা দূরত্ব ভুলে শিল্পীদের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় শিল্পী সমিতিকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলাই হবে নতুন কমিটির মূল লক্ষ্য।
আগস্ট ১৩, ২০২৬
জুলাই ১৩, ২০২৬
জুন ২৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।