এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় আর্থিক সংকট ও উন্নত চিকিৎসার অভাবে মানসিক হতাশায় ভুগে সরজিদ সাহা (৪২) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
গত সোমবার দুপুরে উপজেলার সদরপুর ইউনিয়নের সাড়ে সাত রশি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সরজিদ সাহা ওই গ্রামের মৃত মধুসূদন সাহার ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন সরজিদ সাহা। পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় তার উন্নত চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যথাযথ চিকিৎসা করাতে না পেরে তিনি চরম মানসিক হতাশায় ভুগছিলেন। এরই একপর্যায়ে গত সোমবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির গোসলখানার টিনের চালার আড়ার সাথে রশি পেঁচিয়ে তিনি গলায় ফাঁস দেন।
পরে তার স্ত্রী শশী সাহা গোসলখানায় পানি আনতে গিয়ে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে নিহতের ভাই রাজীব কুমার সাহাসহ পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে সরজিদকে উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত আটরশির বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তিনি মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশটি পুলিশ হেফাজতে নেন।
সদরপুর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সেপ্টেম্বর ১০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
আন্তর্জাতিক | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।