এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এ মূলমন্ত্রে দিক্ষিত হয়ে সীমান্তে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল জাব্বার আহমেদ, সিগন্যালস্ এর দিক নির্দেশনা ও সুনিপুন পরিকল্পনা মোতাবেক ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সীমান্ত এলাকা হতে কোটি টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ জিরা এবং ট্রাক (বড়) আটক করতে সক্ষম হয়।
২৩ মার্চ আনুমানিক ভোর ৩টা ১৫ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১/এমপি হতে আনুমানিক ০৬ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে সন্দেহজনক একটি ট্রাক তল্লাশীর নিমিত্তে থামানোর সংকেত দেয়া হলে ট্রাক ড্রাইভার ট্রাকটি রেখে দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি টহলদল ট্রাকের মধ্যে বালু দিয়ে লুকায়িত অবস্থায় ভারতীয় জিরা-৪,৯৫০ কেজি এবং বড় ট্রাক- ০১টি আটক করতে সক্ষম হয়। আটককৃত ট্রাকসহ অবৈধ চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য এক কোটি চব্বিশ লক্ষ পঁচিশ হাজার টাকা। আটককৃত অবৈধ চোরাচালানী মালামালসহ ট্রাক আখাউড়া কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।