এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁ জেলা কারাগারে এবারের ঈদে নতুন চমক দেখালেন কারা কর্তৃপক্ষ।
মুসলিম সম্প্রদায়ের বৃহৎতম ধর্মীয় এ উৎসব উপলক্ষে জেলা কারা কর্তৃপক্ষের উদ্যোগে কারা বন্দীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করাসহ রংবেরঙের ফেস্টুন ও আলোকসজ্জার মাধ্যমে সাজানো হয় নওগাঁ জেলা কারাগার। রাষ্ট্র এবং কারা নিয়ম অনুসরণ করে আলোকসজ্জা ও কারা বন্দীদের মধ্যে বিশেষ খাবারের কথা জানিয়ে, জেল সুপার রত্না রায় ও জেলার মোঃ শাহরিয়ার আলম চৌধুরী বলেন,ডিআইজি প্রিজনের নির্দেশনায় এমন আয়োজন করা হয়েছে।
কারাবন্দী বিভিন্ন শ্রেনী পেসার ও রাজনৈতিক ব্যক্তিকে কারাগারে ঈদ করতে হচ্ছে। ঈদুল ফিতর উপলক্ষে এসব কারাবন্দীদের রাষ্ট্রের নিয়ম মেনে যতটুকু সম্ভব ভালো খাবারের পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা দেয়ার চেষ্টা করেছেন তারা।
সকাল সারে ৮ টায় নওগাঁ জেলা কারাগারে এবারের ঈদুল ফিতরের প্রথম জামাতে জেলখানার সকল অফিসার ও স্টাফ এবং সারে ৯ টায় দ্বিতীয় জামাতে কারাবন্ধীরা নামাজ আদায় করেন। এসব ঈদ জামাতের নামাজ পড়ান জেলখানা মসজিদের ঈমাম।
এবারের ঈদে দুস্থ বন্ধীদের জন্য বিভিন্ন নতুন পোশাক এবং নারী বন্ধীদের জন্য মেকাব বক্স ও নারী বন্ধীদের শিশু সন্তানদের নতুন জামা কাপড় উপহার দেয়া হয়েছে।
প্রতি বৎসরের ন্যায় এবছরের এবারও উন্নত খাবারের ব্যাবস্থা করা হয়েছে। তবে এবারের ঈদে চমক হিসেবে আলোকসজ্জার পাশাপাশি নতুন কিছু খাবারের মেনুতে সংযোজন করা হয়। সকালে নাস্তা, মুড়ি ও পায়েস,দূপুরের খাবারে,গরু, ছাগলের মাংস মুরগীর রোস্ট, মিষ্টি, ডিম,কোমল পানীয়,পান সুপারি ও সাদা পোলাও এবং রাতে রুই মাছের ভাজি,আলুর ঘাটি ও সাদা ভাত। জেলখানার স্টাফদের জন্য একই রং এর পাঞ্জাবীর ব্যবস্থা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এছাড়াও ঈদের পরদিন বন্ধীদের নিকট আত্মীয়রা নির্ধারিত তারিখের বাহির সাক্ষাৎ, বাড়িতে থাকা স্বজনদের সঙ্গে মুঠোফোনে ৫ মিনিট কথা বলার সুযোগ করে দেন সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষ। এছাড়াও কারা বন্দীদের বাড়িতে রান্না করা খাবার সুযোগ করে দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেই সঙ্গে কারাবন্দী পরিবারের সঙ্গে দেখা করতে আসা দর্শনার্থীদের মধ্যে জেলা কারাগারের পক্ষ থেকে কোমল পানীয় ও গোলাপ ফুলের ষ্টিক এবং বাচ্চাদের জন্য চকলেট প্রদান করা হয়। বন্ধীদের জন্য ওইসব সুযোগ সুবিধা অতিতে সুযোগ ছিল না বলে জানা গেছে।
ফেব্রু ৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।