এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর মিরপুরে ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’-এ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, কোনো অবস্থাতেই এই স্বাস্থ্যকেন্দ্র দখল করতে দেওয়া হবে না; প্রয়োজনে ধ্বংসস্তূপের ওপর বসেই মা ও শিশুদের চিকিৎসাসেবা চালু রাখা হবে।
রোববার দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শনে যান আসিফ মাহমুদ। এ সময় তিনি ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত ক্লিনিকের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ধ্বংসস্তূপের মধ্যেই সেবা নিতে আসা অসহায় রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে স্বাস্থ্যকেন্দ্রের জায়গা দখল করে অবৈধভাবে টানানো ‘সমমনা দোকানদার সমিতি’র সাইনবোর্ডটি অপসারণ করেন এনসিপির নেতাকর্মীরা।
পরিদর্শন শেষে সাংবাদিকদের আসিফ মাহমুদ বলেন, “দীর্ঘদিন ধরে মা ও শিশুদের চিকিৎসাসেবা এবং নিয়মিত টিকাদানসহ অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবিক দায়িত্ব পালন করে আসছে রাড্ডা ক্লিনিক। অথচ সেই প্রতিষ্ঠানে ন্যক্কারজনক হামলা ও লুটপাট চালানো হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রের প্রয়োজনীয় ওষুধ, শিশুদের টিকা ও চিকিৎসাসামগ্রী পর্যন্ত লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। জনগণের স্বাস্থ্যসেবার একটি প্রতিষ্ঠানের ওপর এ ধরনের বর্বরোচিত ধ্বংসযজ্ঞ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
ঘটনাটিকে ‘পরিকল্পিত ও সংগঠিত অপরাধ’ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, “এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই দখলদারিত্ব ও ধ্বংসযজ্ঞে স্থানীয় প্রভাবশালী মহল, সিটি করপোরেশনের প্রশাসক এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। রাষ্ট্রের কিছু প্রতিষ্ঠানের নিষ্ক্রিয়তা এবং পৃষ্ঠপোষকতায় এমন ন্যক্কারজনক ঘটনা ঘটেছে।”
পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করে তিনি বলেন, ঘটনার শুরুতে পুলিশ উপস্থিত থাকলেও হামলা শুরু হওয়ার পরপরই তারা রহস্যজনকভাবে সেখান থেকে সরে যায়। পরে হামলা শেষ হলে তারা পুনরায় ঘটনাস্থলে আসে। তিনি মূল হামলাকারীদের পাশাপাশি দায়িত্বে অবহেলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধেও দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি এ ঘটনায় দ্রুত দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না করা হয়, তবে সাধারণ মানুষের কাছে স্পষ্ট হয়ে যাবে যে ক্ষমতার শীর্ষ পর্যায় থেকেই এতে মদদ দেওয়া হয়েছে।”
সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, অবিলম্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে এবং জড়িতদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রটির ক্ষয়ক্ষতির মূল্যায়ন করে এটি পুনর্নির্মাণ এবং সেখানে পুরোদমে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করার দাবি জানান তিনি।
জানু ২০, ২০২৬
মার্চ ২৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।