এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়া সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে শিক্ষার্থীদের চরম বিক্ষোভ ও তোপের মুখে পড়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। বৃহস্পতিবার (৭ মে) সকালে কলেজ ক্যাম্পাসে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। আন্দোলনরত শিক্ষার্থীদের ‘ভুয়া ভুয়া’ স্লোগানের মুখে শেষ পর্যন্ত পুলিশি পাহারায় ক্যাম্পাস ত্যাগ করতে হয় তাকে।
কলেজ সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে কলেজের আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন এমপি মুফতি আমির হামজা। তিনি মঞ্চের কাছে পৌঁছালে ‘সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে একদল শিক্ষার্থী সেখানে জড়ো হয়ে তাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে এমপি টুর্নামেন্ট উদ্বোধনের জন্য মাঠে প্রবেশ করলে শিক্ষার্থীরা সেখানেও অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং মাঠের মাঝখানে বসে পড়েন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কলেজের অধ্যক্ষ দ্রুত সংসদ সদস্যকে নিজের কার্যালয়ে নিয়ে যান। তবে উত্তেজিত শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ের সামনেও বিক্ষোভ ও স্লোগান অব্যাহত রাখেন। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশের নিরাপত্তায় সংসদ সদস্য ক্যাম্পাস ত্যাগ করেন।
বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, গত ৫ মে কলেজ প্রাঙ্গণের বেশ কিছু গাছ নিয়মবহির্ভূতভাবে কেটে ফেলা হয়। স্থানীয় সংসদ সদস্য হওয়া সত্ত্বেও আমির হামজা এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি বা কলেজ প্রশাসনের কাছে জবাবদিহি চাননি। মূলত এই ক্ষোভ থেকেই তারা সংসদ সদস্যের উপস্থিতিতে প্রতিবাদ জানিয়েছেন।
এদিকে, ঘটনার পর আমির হামজার অনুসারী একটি ফেসবুক পেজ থেকে দাবি করা হয়, ছাত্রদলের নেতাকর্মীরা সংসদ সদস্যকে অবরুদ্ধ করে রেখেছে। তবে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর ‘অবরুদ্ধ’ হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংসদ সদস্য অধ্যক্ষের কার্যালয়ে আলাপ শেষে স্বাভাবিকভাবেই পুলিশের সঙ্গে ক্যাম্পাস ত্যাগ করেছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য মুফতি আমির হামজার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
পাবনা | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।