এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার সকাল সোয়া ১০টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর সন্তানদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে রাষ্ট্রপতি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় সালাম ও ‘গার্ড অব অনার’ প্রদান করে। একই সঙ্গে বিউগলে বাজানো হয় করুণ সুর।
শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে স্বাক্ষর করেন। পরবর্তীতে স্মৃতিসৌধ প্রাঙ্গণে তিনি একটি বৃক্ষের চারা রোপণ করেন।
উল্লেখ্য, শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাঁকে শপথবাক্য পাঠ করান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ভারত | ৮ অক্টোবর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৮ অক্টোবর, ২০২৬
রাজধানী | ৮ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।