এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ক্ষমতার অপব্যবহার এবং অবৈধভাবে ১ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। একই সঙ্গে এই মামলায় তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বেগম শামীমা আফরোজ আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে এ আদেশ দেন। আদালত আগামী ২২ জুন মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন। তোফায়েল আহমেদের আইনজীবী মো. খায়ের উদ্দিন শিকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অন্য দুই আসামি হলেন— ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশারফ হোসেন। বিচার চলাকালীন মোশারফ হোসেন আদালতে উপস্থিত থাকলেও তোফায়েল আহমেদ এবং আনোয়ারুল ইসলাম পলাতক রয়েছেন। তাদের অনুপস্থিতিতেই আদালত অভিযোগ গঠন করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০২ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, তোফায়েল আহমেদ তার ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অর্জিত ১ কোটি ২৫ লাখ টাকা গোপন করার উদ্দেশ্যে সহযোগীদের মাধ্যমে অর্থ স্থানান্তর ও উত্তোলন করেন।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাডোনা অ্যাডভারটাইজিংয়ের প্রধান হিসাবরক্ষক আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশারফ হোসেনের যোগসাজশে সোনালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে ওই অর্থ স্থানান্তর ও উত্তোলন করা হয়। দীর্ঘ তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছিল।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন উচ্চ আদালতের নির্দেশে এই মামলার কার্যক্রম দীর্ঘদিন স্থগিত ছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর আদালত স্বপ্রণোদিত হয়ে (সুয়োমটো) মামলাটি পুনরায় সচল করার আদেশ দেন এবং নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় আজ মামলার চার্জ গঠন ও গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রক্রিয়া সম্পন্ন হলো।
সেপ্টেম্বর ২৯, ২০২৬
ডিসেম্বর ১৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।