এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে (বন্দিশালা) দীর্ঘ দিন আটকে থাকার পর অবশেষে স্বদেশে ফিরেছেন ১৭৪ জন বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (৭ মে) বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা রাজধানী ঢাকায় অবতরণ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই অভিবাসীদের অধিকাংশই উন্নত জীবনের আশায় দালাল ও মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সমুদ্রপথে ইউরোপে পাড়ি দেওয়ার লক্ষ্যে লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। লিবিয়া প্রবাসকালীন তাদের অনেককেই অপহরণ ও চরম শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে বলে তারা অভিযোগ করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের যৌথ প্রচেষ্টায় এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়। বিমানবন্দরে ফেরত আসা নাগরিকদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা। এসময় অবৈধ পথে অভিবাসনের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ভুক্তভোগীদের তাদের তিক্ত অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করার অনুরোধ জানানো হয়।
লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমানে দেশটির গানফুদা ও তাজুরা ডিটেনশন সেন্টারে প্রায় ৮৯৫ জন বাংলাদেশি অবস্থান করছেন। তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথম পর্যায়ে এই ১৭৪ জনকে পাঠানো হয়েছে। চলতি মাসের মধ্যেই আরও দুই ধাপে ৫২৪ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে সরকারের।
উল্লেখ্য, এর আগে গত ১ এপ্রিল গানফুদা ও তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আরও ১৭৫ জন বাংলাদেশিকে সফলভাবে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনা এখন সরকারের অন্যতম অগ্রাধিকার
আগস্ট ৩০, ২০২৪
এপ্রিল ২০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
আন্তর্জাতিক | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।