এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যুক্তরাজ্য ভ্রমণ বা সে দেশে চাকরির ভুয়া প্রলোভন দেখিয়ে প্রতারণার বিষয়ে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন। রোববার (২৮ জুন) হাইকমিশনের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এই সতর্কতা জারি করা হয়।
বার্তায় বলা হয়, বাংলাদেশে সম্প্রতি যুক্তরাজ্যের ভিসা নিয়ে ভুয়া ও বিভ্রান্তিকর দাবি বা প্রচারণার ঘটনা বাড়ছে। একটি চক্র নিশ্চিত ভিসা কিংবা আকর্ষণীয় চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারিত ও বিভ্রান্ত করছে বলে হাইকমিশন অবগত হয়েছে।
হাইকমিশন আরও জানায়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যুক্তরাজ্যের ভিসা সংক্রান্ত প্রতারণার সাথে জড়িত বলে সন্দেহ হলে, তা গোপন রাখার নিশ্চয়তাসহ সরাসরি ইমেইলের মাধ্যমে জানানো যাবে। এ সংক্রান্ত তথ্য বা অভিযোগ পাঠানোর ইমেইল ঠিকানাটি হলো: BangladeshVisaFraud@fcdo.gov.uk।
এছাড়া, যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া ও প্রয়োজনীয় তথ্যের বিষয়ে যেকোনো ধরনের বিভ্রান্তি এড়াতে এবং সঠিক সরকারি তথ্য জানতে শুধুমাত্র দেশটির অফিশিয়াল ওয়েবসাইট www.gov.uk ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।