এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সারাদেশে আগামী ২৮ জুন (রবিবার) জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। বান্দরবানের থানচি উপজেলার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্থায়ী একটি ও অস্থায়ী ৯৬টি স্বাস্থ্যকেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ৩ হাজার ৭০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল ৬৭৪জনকে
খাওয়ানো হবে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ তথ্য দিয়েছেন।
শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত শিশুমৃত্যু প্রতিরোধের লক্ষ্যে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বান্দরবানের থানচি উপজেলায় এক গুরুত্বপূর্ণ অবহিতকরণ ও এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে Institute of Public Health Nutrition জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজিত এ কর্মসূচি বাস্তবায়ন করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পরিসংখ্যা বিদ কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক চিকিৎসক ডা: নাঈমবিন শাহজাহান, বিএনপি বান্দরবান জেলার আহবাযক কমিটি সদস্য মংশৈম্রাই মারমা, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম,সমাজ পতি নুমংপ্রু মারমা, বক্তব্য রাখেন এনজিও সংস্থা গ্রীণ হিলের কো- অর্ডিনেটর সন্তোজ ভূমিক, ব্র্যাক ম্যানেজার প্রিয় লাল চাকমা,স্বাস্থ্য পরিদর্শক মনিকা লনচেও প্রমূখ। এছাড়াও বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের সুস্থ ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শিশুর দৃষ্টিশক্তি রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত জটিলতা কমাতে কার্যকর ভূমিকা রাখে। তাই নির্ধারিত দিনে উপজেলার প্রতিটি অভিভাবককে তাদের সন্তানদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ জানান, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ সফল করতে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা এবং সাধারণ জনগণের সমন্বিত সহযোগিতা এবং শিশুর সুস্থ ভবিষ্যৎ গড়তে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করা এখন সবার সম্মিলিত দায়িত্ব এমন প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
সভায় উপজেলার বিভিন্ন ধর্মীয় নেতা, ইমাম, পুরোহিত, উপজেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মী, বিভিন্ন উন্নয়ন সংস্থায় কর্মরত স্বাস্থ্যকর্মী, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ডিসেম্বর ৩, ২০২৪
জুলাই ২৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
নওগাঁ | ২৩ জুন, ২০২৬
নোয়াখালী | ২৩ জুন, ২০২৬
কুমিল্লা | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।