এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ক্যালকুলেটর দিয়ে গুনে গুনে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠার পর পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়কে অবশেষে প্রত্যাহার করা হয়েছে। তাকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ জুন) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ প্রশাসন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।
মন্ত্রণালয়ের উপসচিব সানজিদা ইয়াসমিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক কারণে দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (প্রথম শ্রেণি) বাবুল চন্দ্র রায়কে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। তাকে আগামী ২৪ জুনের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় ২৪ জুন অপরাহ্নে (বিকেলে) তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।
যেভাবে সামনে আসে ঘটনাটি
এর আগে গত সোমবার সংবাদমাধ্যমে ‘ক্যালকুলেটর দিয়ে গুনে গুনে ঘুষ নেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ও ভিডিও প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে দেবীগঞ্জের স্থানীয় কয়েকজন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও প্রকল্প সভাপতির সঙ্গে কর্মকর্তা বাবুল চন্দ্র রায়ের ঘুষ লেনদেনের বিস্তারিত তথ্য উঠে আসে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় সচেতন মহলে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।
গঠিত হয়েছে দুটি তদন্ত কমিটি
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হলে দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ইতিমধ্যে কমিটির সদস্যরা স্থানীয় ইউপি সদস্যদের লিখিত বক্তব্য গ্রহণ করেছেন এবং অভিযুক্ত কর্মকর্তা বাবুল চন্দ্র রায়কে তলব করেছেন।
পাশাপাশি, ঘটনার গভীরতা বিবেচনায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকেও একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত দলের সদস্যরা আগামীকাল বুধবার দেবীগঞ্জ উপজেলা পরিদর্শন করতে পারেন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা জানান, "দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং উপজেলা প্রশাসন থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়ার কাজ চলছে। তদন্ত প্রতিবেদন দ্রুতই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।"
জুলাই ৩০, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
বিনোদন | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।