আজিমপুর সরকারি কোয়ার্টারের অপরিচ্ছন্নতায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
১৭ অক্টোবর, ২০২৬ ৬:২১ পিএম
শেয়ার করুন:
আজিমপুর সরকারি কোয়ার্টারের অপরিচ্ছন্নতায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

রাজধানীর আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারের অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করে একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী দুই সপ্তাহের কঠোর সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) সকালে আজিমপুর সরকারি কোয়ার্টারে এক আকস্মিক পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। পরিদর্শনকালে তিনি কোয়ার্টারের অভ্যন্তরীণ এলাকা, চলাচলের রাস্তা ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় যত্রতত্র আবর্জনা ও পরিচ্ছন্নতার চরম ঘাটতি দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর কারণ জানতে চান তিনি। কোয়ার্টারের রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ জানিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে দৃশ্যমান পরিবর্তনের কড়া নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

পরিদর্শনকালে কোয়ার্টারের বাসিন্দারা প্রধানমন্ত্রীর কাছে এলাকার পরিবেশগত সমস্যা ও দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা অভিযোগ তুলে ধরেন। আবাসিক এলাকার নিরাপত্তা নিশ্চিত করা ও উপযুক্ত পরিবেশ তৈরির জন্য তাঁরা কার্যকর পদক্ষেপের দাবি জানান। 

প্রধানমন্ত্রী বাসিন্দাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং চিহ্নিত সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনের একপর্যায়ে কোয়ার্টারে বসবাসরত শিশুদের সঙ্গেও তিনি বেশ কিছু সময় কাটান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।