এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় দিনব্যাপী এক বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের দুই সহস্রাধিক অসচ্ছল রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও চশমা প্রদানের পাশাপাশি দুই শতাধিক রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) উপজেলার আজিমনগর ইউনিয়ন পরিষদ চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটি’র উদ্যোগে এবং ‘লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাব, ধানমন্ডি’র সার্বিক সহযোগিতায় এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটির সভাপতি লায়ন খন্দকার মিজানুর রহমান ভুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লায়ন মো. শহীদুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান হাওলাদার, সৎসঙ্গ সামাজিক উন্নয়ন সোসাইটির নির্বাহী সম্পাদক মরতুজা খান, লায়ন আবুল বাশার, লায়ন নুরু মিয়া এবং প্রধান শিক্ষক আলমগীর হোসেন। এছাড়াও সংগঠনের সদস্য নিজামুদ্দিন, আফজাল খান, শাহ আলম, শাহিন মৃধা, শহীদুল ইসলাম মৃধা, বাকাউল ইসলাম, মাহাবুব মিয়া, মোকলেচুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই ক্যাম্পে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞদের দ্বারা আগত রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসাপত্র দেওয়া হয়। একই সঙ্গে অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীদের মাঝে বিনামূল্যে চশমা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এছাড়া জটিল চোখের ছানি পড়া রোগীদের চিহ্নিত করে পরবর্তীতে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাড়ির কাছে এমন উন্নত চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সুবিধাবঞ্চিত সাধারণ মানুষ।
আয়োজকরা জানান, তৃণমূলের দরিদ্র ও অসহায় মানুষের দোরগোড়ায় মৌলিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই মানবিক প্রয়াস। ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অক্টোবর ২৭, ২০২৫
জুন ১৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৭ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।