এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কোরবানির পশুর বর্জ্য অপসারণে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পশুর হাট শেষ হওয়ার রাত থেকেই বর্জ্য অপসারণের কাজ শুরু হবে এবং কোরবানির পরবর্তী ৮ ঘণ্টার মধ্যেই পুরো রাজধানী পরিচ্ছন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে সংস্থাটি।
বুধবার (২০ মে) সকালে সবজি বাগান ল্যান্ডস্কেপিং কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম।
তিনি জানান, এবার ডিএসসিসি এলাকায় মোট ১১টি পশুর হাটের অনুমতি দেওয়া হয়েছে। ক্রেতা ও বিক্রেতারা যাতে কোনো ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে। পশুর হাটগুলোতে পশু চিকিৎসকের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
ডেঙ্গু মোকাবিলায় আগাম প্রস্তুতি
ডেঙ্গু ও চিকুনগুনিয়া পরিস্থিতি নিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, পরিস্থিতি মোকাবিলায় এখনই কাজ শুরু করেছে সিটি করপোরেশন। লার্ভা জন্মানোর ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করা হচ্ছে। জমে থাকা পানিতেই ডেঙ্গুর বংশবিস্তার ঘটে, তাই শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে নগরবাসীকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
ফেব্রু ১৫, ২০২৬
সেপ্টেম্বর ২৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।