এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে মাননীয় প্রধানমন্ত্রীর জনকল্যাণমূলক কর্মসূচির প্রচারণা এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়ে বিরোধীদের মিথ্যাচারের প্রতিবাদে এক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে ফরিদপুর শহরের কোর্ট কম্পাউন্ডের সামনে জেলা যুবদলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সভায় বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিভ্রান্তিকর বক্তব্যের তীব্র সমালোচনা করেন।
সভায় প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, “বর্তমান সরকার জনগণের কল্যাণে গৃহীত প্রতিটি কর্মসূচি বাস্তবায়নে অত্যন্ত আন্তরিক। জুলাই সনদে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় সরকার বদ্ধপরিকর। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে উন্নয়ন বাধাগ্রস্ত করতে এবং জনমনে বিভ্রান্তি ছড়াতে মিথ্যাচার করছে, যা ফরিদপুরের সচেতন জনগণ কখনোই মেনে নেবে না এবং তাদের এসব অপচেষ্টা প্রত্যাখ্যান করবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলমগীর কবির ভূঁইয়া ও এম টি আক্তার টুটুল এবং জাসাস ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা ঐক্যবদ্ধভাবে উন্নয়ন কর্মকাণ্ডের বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার আহ্বান জানান এবং যেকোনো ধরণের গুজব বা বিভ্রান্তি মোকাবিলায় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।