এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে নহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিএনপির এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৫নং ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও মাগুরা-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, “মহম্মদপুর আমার জন্মভূমি। জন্মভূমির সঙ্গে কখনো বেইমানি করিনি, ভবিষ্যতেও করব না। আপনারা যদি আমাকে মূল্যবান ভোটে বিজয়ী করেন, আমি আপনাদের পাশে থাকব এবং এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করব।”
তিনি আরও বলেন, এলাকায় দীর্ঘদিনের অবহেলা দূর করতে বেকার সমস্যা নিরসন, অবকাঠামো উন্নয়ন এবং কৃষি সুবিধা বাড়ানোর জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। মধুমতি নদী, নবগঙ্গা ও সুধনালা খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণসহ কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন তিনি।
নহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. বাবলু মোল্যার সভাপতিত্বে পথসভা পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. ইমদাদুল হক।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, মাগুরা জর্জ কোর্টের পিপি (নারী ও শিশু) ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ড. এম এম রইস উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক এম শিপন বিশ্বাস এবং আমিনুর রহমান কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইব্রাহিম সরদার শাকিল প্রমুখ।
পথসভায় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩১ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।