এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় সরকারি রাস্তার গাছ অবৈধভাবে কাটার অপরাধে মো. ইঙ্গুল বেপারী নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কেটে ফেলা গাছগুলো জব্দ করা হয়েছে। আজ শুক্রবার উপজেলার বাকাল ইউনিয়নের পূর্ব পয়সা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ইঙ্গুল বেপারী ওই গ্রামের মৃত অহিলউদ্দিন বেপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি ছুটির দিনের সুযোগ নিয়ে মো. ইঙ্গুল বেপারী রাস্তার পাশের তিনটি বড় রেন্ডি গাছ কাটার জন্য ১০ জন শ্রমিক নিয়োজিত করেন। গাছ কাটার পর বিষয়টি ধামাচাপা দিতে এবং আলামত গোপন করতে গাছের গোড়া মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। খবর পেয়ে বন অধিদপ্তরের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকেরা সেখান থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হলে আগৈলঝাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ আহম্মেদ ঘটনাস্থলে পৌঁছান। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি বনায়নের গাছ কাটার অপরাধে ইঙ্গুল বেপারীকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং কাটা গাছগুলো জব্দের নির্দেশ দেন।
অভিযান শেষে স্থানীয় লোকজনের অনুরোধে অভিযুক্ত ব্যক্তিকে প্রথমবারের মতো সতর্ক করে সাধারণ ক্ষমা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ আহম্মেদ জানান, সরকারি সম্পদ রক্ষায় প্রশাসন তৎপর রয়েছে। ভবিষ্যতে এ ধরনের বেআইনি কাজের পুনরাবৃত্তি ঘটলে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ছাড় না দিয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।