এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্যসেবার মান নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, কেন্দ্রটিতে চিকিৎসক ও কর্মচারীদের নিয়মিত উপস্থিতি না থাকায় সাধারণ মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে কেন্দ্রটিতে গিয়ে কোনো চিকিৎসক বা কর্মচারীকে দায়িত্ব পালনরত অবস্থায় পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; দীর্ঘদিন ধরেই এমন পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, সরকারি বিধি অনুযায়ী কেন্দ্রটিতে দুইজন চিকিৎসক কর্মরত থাকার কথা থাকলেও অধিকাংশ সময় চিকিৎসকদের অনুপস্থিতি লক্ষ্য করা যায়। অনেক রোগী চিকিৎসা নিতে এসে কেন্দ্রটি ফাঁকা কিংবা জনবলশূন্য অবস্থায় দেখতে পান। ফলে জরুরি স্বাস্থ্যসেবাসহ মা ও শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এলাকার সচেতন নাগরিক ও ভুক্তভোগীরা জানান, মাঝে মধ্যে কিছু কর্মকর্তা-কর্মচারী কেন্দ্রে এলেও নিয়মিতভাবে সেবা কার্যক্রম পরিচালিত হয় না। এতে গর্ভবতী নারী, নবজাতক, শিশু এবং সাধারণ রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে অনেককে দূরবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে বাধ্য হতে হচ্ছে।
এলাকাবাসী দ্রুত বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং কেন্দ্রটিতে চিকিৎসক ও জনবলের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
এপ্রিল ১৭, ২০২৫
ফেব্রু ১৯, ২০২৬
আগস্ট ২১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।