এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার (দিপু) এবং সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কাপ্তাইয়ে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার (২১ আগস্ট) বিকেলে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন বিকেল সাড়ে ৫টায় কাপ্তাই নতুন বাজার প্রধান ফটক থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি কাপ্তাই–চট্টগ্রাম সড়ক ধরে নতুন বাজার ও কাপ্তাই জেটিঘাট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় নতুন বাজারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদের সভাপতিত্বে এবং কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মামুন।
প্রধান অতিথির বক্তব্যে উথোয়াই মং মারমা বলেন, "পাহাড়ি অঞ্চলে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে দলমত নির্বিশেষে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।" তিনি আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, নবগঠিত নেতৃত্বের হাত ধরে এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং পার্বত্য অঞ্চলে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।
সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন কমিটিকে শুভেচ্ছা জানান এবং পাহাড়ের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরে বিকেল সাড়ে ৬টায় কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
সেপ্টেম্বর ২৮, ২০২৬
জুন ৩০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
আন্তর্জাতিক | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।