এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যুবসমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরতে ফরিদপুরের সালথায় এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার আটঘর ইউনিয়নের কিত্তা গ্রামে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। আটঘর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও যুবদল নেতা হাসান আশরাফের উদ্যোগে আয়োজিত এ খেলায় অংশ নেয় স্থানীয় ‘বিবাহিত’ ও ‘অবিবাহিত’ একাদশ।
মাঠের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বিবাহিত দলকে ২–১ গোলের ব্যবধানে পরাজিত করে অবিবাহিত দল বিজয়ী হয়। খেলায় চমৎকার ক্রীড়াশৈলী প্রদর্শনের জন্য শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমানের হাতে রানার্সআপ ট্রফি/পুরস্কার তুলে দেওয়া হয়।
ম্যাচটি দেখতে বিকেল থেকেই মাঠে ভিড় জমান স্থানীয় বিভিন্ন বয়সী ক্রীড়ামোদী মানুষ। বিশেষ করে তরুণদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর রূপ নেয়।
আটঘর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও যুবদল নেতা হাসান আশরাফের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ।
আয়োজক হাসান আশরাফ বলেন, “যুবসমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি। কিন্তু মাদকসহ নানা সামাজিক অবক্ষয়ের কারণে আজ অনেক তরুণের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। তরুণদের এসব বিপথগামিতা থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজকে মাঠমুখী করার লক্ষ্যেই আমাদের এই আয়োজন।” তিনি আরও জানান, খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি তৈরি করে। ভবিষ্যতেও এলাকায় এ ধরনের সামাজিক ও ক্রীড়া কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, গ্রামাঞ্চলে নিয়মিত খেলাধুলার আয়োজন থাকলে তরুণরা অবসর সময়ে মাঠমুখী হবে এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে নিয়মিত এমন আয়োজনের দাবি জানান তারা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।