এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাই উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামে গত শুক্রবার (১৭ জুলাই) বিকেলে প্রশাসন অভিযান চালিয়ে একটি বাল্যবিবাহ বন্ধ'সহ মেয়ের বাবার ১৫ হাজার টাকা জরিমানা করেছে। বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী এই মোবাইল কোর্টের মাধ্যমে (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হয়।
জানা যায়, উপজেলার গুলিয়া গ্রামের মোঃ আব্দুল ওহাবের মেয়ে মোছাঃ ছামিয়া আক্তার (১৬) এর বিয়ের আয়োজন চলছিল ভরতেঁতুলিয়া গ্রামে। অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে মেয়ের বাবা মোঃ আব্দুল ওহাবকে (৫০) এর নগদ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কোনোভাবেই বিয়ে দেবেন না মর্মে তাঁর কাছ থেকে একটি লিখিত মুচলেকাও নেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন এবং আত্রাই থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।
মার্চ ১৪, ২০২৪
অক্টোবর ২৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বরিশাল | ২ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।