এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পাবনার সদর উপজেলার মাছুমবাজার এলাকায় ছেলের সামনে গুলি করে হোসেন আলী (৫৫) হত্যা মামলার এজাহারভুক্ত ৪ নম্বর পলাতক আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (১৭ জুলাই) রাত ৯টা ৩৫ মিনিটে র্যাব-১২, সিপিসি-২ পাবনা এবং র্যাব-৭ সিপিএসসি-এর যৌথ নেতৃত্বে, র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামি হলেন মো. আব্দুল হামিদ (৪৫)। তিনি পাবনা সদর উপজেলার জাফরাবাদ (পুরাতন পাড়া) এলাকার মৃত করিম উদ্দিন প্রাংয়ের ছেলে। তিনি পাবনা সদর থানায় দায়ের করা হত্যা মামলার ৪ নম্বর এজাহারভুক্ত আসামি।
র্যাব জানায়, গত ৮ জুন ২০২৬ তারিখ বিকেলে পাবনা সদর উপজেলার লস্করপুর এলাকার মাছুমবাজারে জামেয়া আশরাফিয়া মাদ্রাসার প্রধান ফটকের সামনে হোসেন আলীকে তার ছেলের সামনেই গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. আফছানা খাতুন বাদী হয়ে পাবনা সদর থানায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
র্যাব আরও জানায়, অধিনায়ক র্যাব-১২-এর নির্দেশনায় লেফটেন্যান্ট কমান্ডার ওয়াহিদুজ্জামান (এস) বিএন এবং র্যাব-৭ সিপিএসসি-এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খানের যৌথ নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ১৮ জুলাই, ২০২৬
বান্দরবান | ১৮ জুলাই, ২০২৬
পিরোজপুর | ১৮ জুলাই, ২০২৬
নোয়াখালী | ১৮ জুলাই, ২০২৬
মাগুরা | ১৮ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।