এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পাবনার ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা বিশিপাড়া এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) গভীর রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পাথরঘাটা বিশিপাড়া এলাকায় ভেকু (এক্সকাভেটর) ও ডাম্প ট্রাক ব্যবহার করে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ২টার দিকে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এলাকাবাসী জানান, যেখান থেকে মাটি কাটা হচ্ছিল তার দুই পাশেই সরকারি রাস্তা রয়েছে। এভাবে মাটি অপসারণ অব্যাহত থাকলে সড়ক দুটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রশাসন তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে মাটি কাটার সঙ্গে জড়িত ভেকু চালক, ট্রাক চালকসহ মূল অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে সেখানে উপস্থিত হিমু আহমেদ (২৫), পিতা- আব্দুস সামাদ, সাং- সাভার, ফরিদপুর, পাবনাকে আটক করা হয়। তিনি নিজেকে অভিযুক্তদের আত্মীয় বলে দাবি করেন।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পদ ও অবকাঠামোর ক্ষতি করে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বলিউড | ১১ আগস্ট, ২০২৬
মেহেরপুর | ১১ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১১ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১১ আগস্ট, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।