এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লেবাননের উদীয়মান কণ্ঠশিল্পী নাদা দানদাশ। তাঁর এই আকস্মিক ও অকাল প্রয়াণে জন্মশহর হারমেলসহ পুরো লেবাননের সংগীতাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শিল্পীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন তাঁর অগণিত ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা। নাদা দানদাশকে স্মরণ করে অনেকেই তাঁর বিভিন্ন কনসার্ট, টেলিভিশন অনুষ্ঠান ও পরিবেশনার পুরোনো ভিডিও শেয়ার করছেন। তবে দুর্ঘটনাটি ঠিক কীভাবে বা কোথায় ঘটেছে, সে সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
সংগীতাঙ্গনে নাদা দানদাশ পরিচিত ছিলেন ‘অরন্টেসের কন্যা’ নামে। ঐতিহ্যবাহী আরবি আবেগঘন গানের ধারা ‘তারাব’ এবং আধুনিক জনপ্রিয় সংগীতের মেলবন্ধন ঘটিয়ে সাম্প্রতিক বছরগুলোতে লেবাননের সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করছিলেন তিনি।
তাঁর বিশেষ এই ডাকনামের সঙ্গে জড়িয়ে ছিল জন্মশহর হারমেলের গভীর স্মৃতি। লেবাননের বেকা উপত্যকা অঞ্চলের এই ঐতিহাসিক শহরের ওপর দিয়ে বয়ে গেছে বিখ্যাত ‘অরন্টেস’ নদী (স্থানীয় ভাষায় ‘আসি’ নদী)। নাদা সবসময়ই তাঁর জন্মভূমি ও বেড়ে ওঠার অঞ্চলের প্রতি গভীর অনুরাগ ও গর্ব প্রকাশ করতেন। সম্ভাবনাময় এই তরুণ কণ্ঠশিল্পীর অকাল মৃত্যুতে মধ্যপ্রাচ্যের সংগীতাঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো।
জুন ২৪, ২০২৬
জানু ৬, ২০২৬
জুন ২১, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৪ অক্টোবর, ২০২৬
বিনোদন | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।