এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-বাইপাস এশিয়ান হাইওয়ের প্রায় ২৫০ মিটার অংশে ভয়াবহ ফাটল ও ধস দেখা দিয়েছে। ঝুঁকি এড়াতে মহাসড়কের ওই অংশে সাময়িকভাবে যান চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ। এর ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাজীপুর–জয়দেবপুর–দেবগ্রাম–ভুলতা–মদনপুর সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতাধীন সিংলাব-পাকুন্দা এলাকার একটি আন্ডারপাসের পূর্ব পাশে এই ধস দেখা দেয়। সড়কের বিভিন্ন স্থানে আড়াআড়ি ও লম্বালম্বিভাবে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও পিচ ও কার্পেটিং উঠে গিয়ে নিচের মাটি ও নির্মাণসামগ্রী বেরিয়ে এসেছে এবং সড়কের একটি বড় অংশ নিচের দিকে দেবে গেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কটির নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। পাশাপাশি মহাসড়কের দুই পাশ থেকে অপরিকল্পিতভাবে মাটি কেটে নেওয়ার কারণে রাস্তার ভিত্তি দুর্বল হয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
তবে নিম্নমানের উপকরণ বা অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন প্রকল্প পরিচালক সৈয়দ আসলাম আলী। তিনি জানান, কয়েক দিনের টানা বৃষ্টির কারণে সড়কের নিচের মাটি নরম হয়ে গিয়েছিল। এর ওপর দিয়ে অতিরিক্ত ওজনের ভারী যানবাহন চলাচলের ফলে মাটি সরে গিয়ে রাস্তা দেবে যায় এবং ফাটলের সৃষ্টি হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে নির্মাণকারী প্রতিষ্ঠান ‘ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড’-এর সঙ্গে আলোচনা করা হয়েছে। যাত্রীদের দুর্ভোগ কমাতে জরুরি ভিত্তিতে একটি বিকল্প (ডাইভারশন) সড়ক তৈরির কাজ চলছে। দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত অংশে প্রয়োজনীয় কারিগরি সংস্কার সম্পন্ন করে যান চলাচল স্বাভাবিক করা হবে।
সেপ্টেম্বর ৩, ২০২৬
সেপ্টেম্বর ১৩, ২০২৬
সেপ্টেম্বর ১৯, ২০২৬
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৪ অক্টোবর, ২০২৬
বিনোদন | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।