এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকার আশুলিয়ায় এক বিশেষ অভিযানে ৬২ বছর বয়সী এক বৃদ্ধাকে ৬০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই বয়সে মাদক ব্যবসায় জড়িত থাকার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের নির্দেশনায় চলমান বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই গ্রেফতার অভিযান পরিচালিত হয়।
রোববার (২৭ জুলাই, ২০২৫) রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে একটি দল আশুলিয়া থানার গোমাইল এলাকায় অভিযান চালায়।
এসআই (নিঃ) মোঃ কাজী কামাল মিয়া ও তার সঙ্গীয় ফোর্স গোমাইলের বাংলা বাজার স্কুল রোড এলাকা থেকে বানু বেগম (৬২) নামের ওই নারীকে গ্রেফতার করেন। তিনি ওই এলাকার সিরাজ পলানের স্ত্রী। এসময় তার কাছ থেকে বিক্রির জন্য রক্ষিত ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত বানু বেগমের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
ফেব্রু ১২, ২০২৫
সেপ্টেম্বর ২৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।