এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকার আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইনসহ চারজন পেশাদার মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক বিক্রির টাকা ও তাদের ব্যবহৃত সিসি ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেওয়া ঢাকা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন। এর আগে বুধবার (৩ জুন) আশুলিয়ার ধামসোনা ও পাথালিয়া ইউনিয়নে পৃথক এ অভিযান চালানো হয়।
ডিএনসি সূত্র জানায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানটি পরিচালিত হয় আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ডেন্ডাবর উত্তর পাড়া মন্ডল কলোনী এলাকায়। এরপর দ্বিতীয় অভিযানটি চালানো হয় পাথালিয়া ইউনিয়নের সিন্দুরিয়া ইডেন গার্ডেন সংলগ্ন জুয়েল রানা স্টোরের সামনে। এ দুটি স্থান থেকে চার মাদক কারবারিকে আটক করা হয়।
অভিযানকালে আটককৃতদের কাছ থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া তাদের হেফাজত থেকে মাদক ব্যবসার নজরদারিতে ব্যবহৃত ৫টি সিসি ক্যামেরা, ২টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ২৫ হাজার ৯১০ টাকা জব্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ডিএনসি সূত্রে জানানো হয়েছে।
ফেব্রু ২৭, ২০২৫
এপ্রিল ১৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।