এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানের সাথে আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে আগৈলঝাড়া প্রেসক্লাব হলরুমে এই সভার আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এফএম নাজমুল রিপনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি কামরুজ্জামান দুলাল এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লালটু।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সরদার হারুন রানা, সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সহ-সভাপতি এইচএম মাসুম এবং সদস্য ফারুক আকন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে সমাজের দর্পণ হিসেবে সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান। একই সাথে তিনি আগৈলঝাড়া প্রেসক্লাবের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থাকার এবং সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।