এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের ডাসার উপজেলার ঐতিহ্যবাহী ‘দর্শনা এ. কে. ডি উচ্চ বালিকা বিদ্যালয়’-এর শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখতে অবিলম্বে সীমানা প্রাচীর নির্মাণের জোর দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। প্রয়োজনীয় সীমানা প্রাচীর না থাকায় বিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ যাতায়াত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে, যা কোমলমতি ছাত্রীদের নিরাপত্তার জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কোনো স্থায়ী সীমানা প্রাচীর বা বাউন্ডারি ওয়াল না থাকায় অরক্ষিত অবস্থায় রয়েছে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ। ফলে পাঠদান চলাকালীন ও বিরতির সময় এক ধরনের চরম নিরাপত্তাহীনতায় ভোগে ছাত্রীরা। খোলা ক্যাম্পাস হওয়ায় প্রায়শই সেখানে বহিরাগতদের অযাচিত আনাগোনা দেখা যায়, যা শ্রেণিকক্ষের স্বাভাবিক পাঠদান ও সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে বিঘ্নিত করছে।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রেজাউল হক উদ্বেগ প্রকাশ করে বলেন, "একটি বালিকা বিদ্যালয়ের জন্য সীমানা প্রাচীর থাকা অত্যন্ত অপরিহার্য। প্রাচীর না থাকায় আমরা সবসময় ছাত্রীদের নিরাপত্তা নিয়ে গভীর দুশ্চিন্তায় থাকি। দ্রুত সীমানা প্রাচীর নির্মাণ করা হলে শিক্ষক ও অভিভাবকেরা অনেকটা শঙ্কামুক্ত হতে পারবেন।"
শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক সুরধনি বিশ্বাস এবং সহকারী শিক্ষক (গ্রন্থাগার) শিখা রানী কর জানান, চারপাশ উন্মুক্ত থাকায় প্রাত্যহিক সমাবেশ (অ্যাসেম্বলি) ও খেলাধুলার সময় ছাত্রীরা চরম অস্বস্তিবোধ করে। সীমানা প্রাচীর নির্মিত হলে সুরক্ষিত ও নির্বিঘ্ন পরিবেশে মেয়েরা তাদের পড়াশোনার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পারবে।
একই উৎকণ্ঠা প্রকাশ করে সহকারী শিক্ষক বিজন নাগ, শফিকুল ইসলাম, জয়ন্ত বিশ্বাস, মোসা. তহমিনা খাতুন এবং পাখি চিন্তাপত্র জানান, শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগেই এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তর ও শিক্ষা কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
বিদ্যালয়ের শিক্ষার মান ও ছাত্রীদের সুরক্ষার কথা বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন মহল।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৫ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।