এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি চত্বরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ ভবনে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ চন্দ্র মোহন সরকার। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মাকসুদুর রহমান, শিক্ষা কর্মকর্তা মো. ইয়াহিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আশিস কুমার সাহা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিও) মিজানুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য দেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কায়েম হোসেন, সাহিদুর রহমান, বেলায়েত হোসেন ও শিরিন সুলতানা। মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন বিষ্ণুচন্দ্র সরকার, লুৎফর রহমান, সামসুদ্দিন আহমেদ, নজরুল ইসলাম ও জাহিদ হোসেন।
সভায় বক্তারা বলেন, একটি জাতির মেরুদণ্ড গঠনে এবং শিক্ষাব্যবস্থার সার্বিক মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষকদের যথাযথ সামাজিক মর্যাদা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বিদ্যালয়ে শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে শিক্ষার গুণগত মান বহুগুণ বৃদ্ধি পাবে। বর্তমান যুগোপযোগী ও আধুনিক শিক্ষাদানে শিক্ষকদের প্রযুক্তিনির্ভর দক্ষতায় আরও সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জুন ৪, ২০২৬
অক্টোবর ২৪, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৫ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ৫ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।