এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন বেগমকে (৫০) দলবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার চাঞ্চল্যকর মামলার প্রধান এজাহারভুক্ত আসামি মো. মানিক হাওলাদারকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)।
গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার (৫ অক্টোবর) রাতে মাদারীপুর জেলা সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত জেসমিন বেগম কাউখালীতে নিজ বসতঘরে একা বসবাস করতেন। গত ৩ অক্টোবর রাত সাড়ে ১০টা থেকে ৪ অক্টোবর সকাল ১০টার মধ্যবর্তী যেকোনো সময়ে ১ নম্বর এজাহারভুক্ত আসামি মানিক হাওলাদারসহ অজ্ঞাতপরিচয় ৪–৫ জন দুষ্কৃতকারী কৌশলে তাঁর ঘরে প্রবেশ করে। এরপর তারা ভুক্তভোগীকে জোরপূর্বক দলবদ্ধ ধর্ষণের পর পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বড় মেয়ে বাদী হয়ে কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রধান আসামিকে গ্রেপ্তারের জন্য র্যাব-৮, বরিশাল ক্যাম্পের অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র (রিকুইজিশন) পাঠান। এর ধারাবাহিকতায় র্যাবের গোয়েন্দা দল তৎপরতা শুরু করে এবং মামলা দায়েরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সফল অভিযান চালিয়ে প্রধান আসামি মানিককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব-৮, বরিশালের সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার ওয়ালিদ হাসান মিঠু এক বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পিরোজপুরের কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
এশিয়া | ৫ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৫ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।