এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা পৌর বাজারস্থ কেন্দ্রীয় কালী মন্দিরে তালা ভেঙে আনুমানিক ২২ কেজি ওজনের দুটি পিতলের মূর্তি চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৭ আগস্ট) ভোরে মন্দিরের সেবায়েত পূজা দিতে গিয়ে চুরির বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং জড়িতদের ধরতে তদন্তে নেমেছে পুলিশ।
অভিযোগ ও মন্দির সূত্রে জানা যায়, রোববার (১৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মন্দিরে তালা দিয়ে পাশের নিজ বাসায় যান সেবায়েত রমা চক্রবর্তী (৩০)। পরে রাত সাড়ে ১২টার দিকে তিনি পুনরায় মন্দির চত্বর পরিদর্শন করে বাসায় ফেরেন। সোমবার ভোর ৬টার দিকে নিয়মিত পূজা দেওয়ার উদ্দেশ্যে মন্দিরে গিয়ে তিনি দেখতে পান মন্দিরের তালা ভাঙা এবং ভেতরে থাকা মূল্যবান দুটি পিতলের মূর্তি উধাও।
ধারণা করা হচ্ছে, রাত সাড়ে ১২টা থেকে ভোর ৬টার মধ্যে যেকোনো সময় সংঘবদ্ধ চোরচক্র তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আনুমানিক ২২ কেজি ওজনের পিতলের মূর্তি দুটি নিয়ে যায়। পরে মন্দির পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে সেবায়েত রমা চক্রবর্তী বাদী হয়ে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নগরকান্দা উপজেলা শাখার সভাপতি রণদা প্রসাদ সরকার দ্রুত চুরি হওয়া মূর্তি উদ্ধার এবং দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ মুঠোফোনে জানান, চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। চুরি হওয়া মূর্তি দুটি উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।