এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে ঠিকাদারি প্রথা বাতিল করে সরাসরি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)-এর অধীনে চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি ও গেট অবরোধ পালন করেছেন শ্রমিকরা।
সোমবার (১৭ আগস্ট) উপজেলার আল্লার দরগায় অবস্থিত বিএটিবি অফিসের প্রধান ফটকের সামনে ‘বিএটিবি ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফ শ্রমিক কল্যাণ ইউনিয়ন’-এর ব্যানারে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি চলাকালে শ্রমিকরা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এ সময় তাদের মূল স্লোগান ছিল—‘স্থায়ী কাজের জন্য স্থায়ী কর্মসংস্থান চাই।’
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা প্রতিষ্ঠানটিতে স্থায়ী প্রকৃতির দায়িত্ব পালন করে আসছেন। অথচ বছরের পর বছর কাজ করার পরও তাদের ঠিকাদারি ব্যবস্থার আওতায় রাখা হয়েছে। এর ফলে তারা চাকরির মৌলিক নিরাপত্তা ও ন্যায্য শ্রমিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তাই অবিলম্বে মধ্যস্বত্বভোগী ঠিকাদারি প্রথা বাতিল করে সরাসরি বিএটিবি-এর অধীনে স্থায়ী নিয়োগের জোর দাবি জানান তারা।
অবরোধের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি আন্দোলনরত শ্রমিক এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেন। প্রশাসনের হস্তক্ষেপে পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ জানান, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন ও কর্মসূচি অব্যাহত থাকবে। তারা আশা প্রকাশ করেন, কর্মক্ষেত্রে স্থিতিশীলতা ও শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
সেপ্টেম্বর ১৫, ২০২৬
সেপ্টেম্বর ১১, ২০২৬
ফেব্রু ২০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।