এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ‘নিউগিনি প্রোপার্টিজ লিমিটেড’-এর আবাসন প্রকল্প এবং জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের মামলায় সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, তিন দিনের রিমান্ড শেষে গত রবিবার আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জেহাদ হোসেন তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান। অন্যদিকে আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম খান জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ দুই হাজার টাকা মুচলেকায় আগামী ২৮ অক্টোবর পর্যন্ত মহিউদ্দিনের জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর দুপুরে রমনা থানার সেগুনবাগিচার একটি বাসা থেকে মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
**মামলার এজাহারে যা বলা হয়েছে:**
মামলার বিবরণী অনুযায়ী, ক্যান্টনমেন্ট থানাধীন দক্ষিণ মানিকদীস্থ ইসিবি চত্বর এলাকায় ‘নিউগিনি প্রোপার্টিজ লিমিটেড’-এর জমিতে নির্মিত প্রকল্প জবরদখল ও ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে আসামিরা দীর্ঘদিন ধরে পায়তারা করছিল। গত ২৬ সেপ্টেম্বর রাত আনুমানিক সোয়া ১১টার দিকে পূর্বশত্রুতার জেরে দেশি-বিদেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দেড় থেকে দুই শতাধিক ব্যক্তি বেআইনিভাবে প্রকল্প এলাকায় অনধিকার প্রবেশ করে।
এ সময় হামলাকারীরা প্রকল্পজুড়ে আতঙ্ক সৃষ্টি করতে অন্তত ৩০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। আতঙ্কে শ্রমিক ও নিরাপত্তাকর্মীরা ছোটাছুটি শুরু করলে হামলাকারীরা প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। তাকে বাঁচাতে নিরাপত্তাকর্মী সৈয়দ নজরুল ইসলাম এগিয়ে এলে তাকেও বেদম মারধর করা হয়। পরে তাদের কাছ থেকে নগদ টাকা, বাটন মোবাইল ও নিরাপত্তায় ব্যবহৃত ওয়্যারলেস সেট ছিনিয়ে নেয় হামলাকারীরা।
এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা প্রকল্পের মূল ফটকে আরও ১০ রাউন্ড গুলি ছোড়ে এবং গেট ও থাইগ্লাস ভাঙচুর করে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি করে। এরপর তারা প্রকল্প কার্যালয়ের লকার ভেঙে নির্মাণসামগ্রী ক্রয়ের জন্য রাখা নগদ ২৫ লাখ টাকা লুট করে। একইসঙ্গে সাইটে রাখা প্রায় ২০ লাখ টাকার রড, ৪ লাখ টাকার স্কুটার, ৫৫ লাখ টাকা মূল্যের কয়েল তারসহ বিভিন্ন কম্পিউটার ও মূল্যবান নির্মাণ যন্ত্রপাতি চুরি ও ভাঙচুর করা হয়।
এছাড়া একই প্রাঙ্গণে অবস্থিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যক্তিগত স্টুডিওতেও অনধিকার প্রবেশ করে তাণ্ডব চালানো হয়। সেখানে দুটি টিভি, এসিসহ বিভিন্ন দামি আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৯৫ লাখ টাকার ক্ষতিসাধন করা হয়েছে বলে মামলার এজাহারে দাবি করা হয়।
এ ঘটনায় নিউগিনি প্রোপার্টিজের পক্ষে মো. সাইফুল ইসলাম ইমন বাদী হয়ে গোলাম মহিউদ্দিনসহ ১০ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৬ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৬ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।