এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথা উপজেলায় টানা ভারী বৃষ্টিতে ধসে পড়েছে একটি গুরুত্বপূর্ণ ব্রিজ। এতে করে এলাকার অন্তত ১০-১৫টি গ্রামের হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। ব্রিজটি ভেঙে যাওয়ার ফলে সালথা-মোন্তারামোড় সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাত ৩টার দিকে, উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া ইজারা পাড়া এলাকায়।
স্থানীয়রা জানান, প্রায় ২৫ বছর আগে খালের ওপর নির্মিত এই ব্রিজটি অতিরিক্ত পানি ও প্রবল স্রোতের চাপে ধসে পড়ে। প্রতিদিন এই ব্রিজ ব্যবহার করে হাজারো মানুষ ফরিদপুর শহরসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করতেন। এখন তাদের বিকল্প ও দীর্ঘ পথ ব্যবহার করে চলাচল করতে হচ্ছে, যা সময় ও খরচ—দু’টিই বাড়িয়ে দিয়েছে।
স্থানীয় ইজিবাইক চালক ফায়েজুর জানান, "গত রাতে হঠাৎ ব্রিজটি ভেঙে পড়ায় যাত্রী পরিবহনে মারাত্মক সমস্যা হচ্ছে। দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।"
এ বিষয়ে সালথা উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া বলেন, "ব্রিজটি ভেঙে পড়ার খবর পেয়েছি। জরুরি ভিত্তিতে মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।"
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান বালী বলেন, "বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। আশাকরি দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং দুর্ভোগ লাঘব হবে।"
স্থানীয়দের দাবি, এই ব্রিজটি শুধু যাতায়াত নয়, বর্ষা মৌসুমে কৃষিপণ্য পরিবহনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অতি দ্রুত ব্রিজটির সংস্কার কাজ শুরু না হলে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৭ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।