এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গণঅধিকার পরিষদ ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের মনোনীত প্রার্থী ও সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফারুক ফকির বলেছেন, গণবন্ধু ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আমাকে ফরিদপুর-২ আসনে মনোনয়ন দিয়েছেন। আল্লাহ সহায় থাকলে এমপি নির্বাচিত হয়ে ফরিদপুর-২ আসনের জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করব।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে সালথা উপজেলা গণঅধিকার পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনী কর্মীসভায় তিনি এসব কথা বলেন।
ফারুক ফকির বলেন, আপনারা জানেন, সালথা-নগরকান্দায় বহুদিন ধরে ‘কাইজা সংস্কৃতি’ মহামারীর মতো ছড়িয়ে রয়েছে। এই অপসংস্কৃতি আমাদের সমাজে বিভাজন, বৈরিতা ও সহিংসতার জন্ম দিচ্ছে। আমাদের ঘরবাড়ি, ব্যবসা-বাণিজ্য, এমনকি নারী-শিশুর নিরাপত্তা পর্যন্ত হুমকির মুখে ফেলছে। এই কাইজা সংস্কৃতি বন্ধে আমি সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি রাজনৈতিকভাবে যেসব বন্ধু আছেন, তাদেরও একসঙ্গে কাজ করার আহ্বান জানাই—সালথা-নগরকান্দাকে কাইজা মুক্ত করতে।
তিনি আরও বলেন, ফরিদপুর-২ আসনের মানুষের প্রতি আমার করজোড়ে আহ্বান—এসো, এই অপসংস্কৃতি থেকে বের হয়ে আমরা একটি সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি। সালথা-নগরকান্দার ভবিষ্যৎ প্রজন্ম যেন একটি নিরাপদ পরিবেশে বড় হতে পারে, সেই দায়িত্ব আমাদেরই।
কর্মীসভায় বক্তারা বলেন, ফারুক ফকিরের নেতৃত্বে গণঅধিকার পরিষদ ফরিদপুর-২ আসনে গণমানুষের অধিকার ও নিরাপত্তার রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। তারা স্থানীয় নানা সমস্যা, বিশেষ করে কাইজা সংস্কৃতি, মাদক, বেকারত্ব ও অনুদান বঞ্চনার বিষয়েও আলোচনা করেন।
কর্মীসভায় উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান হেদায়েত, সিনিয়র সাধারণ সম্পাদক আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আবির মুন্না, ফরিদপুর জেলা শ্রমিক অধিকার পরিষদের জুয়েল ভান্ডারি, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের নেতা তানবীর ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
কর্মীসভা শেষে ফারুক ফকির দলীয় প্রতীক ট্রাক মার্কায় ভোট চেয়ে সালথা সদর বাজারে জনসংযোগ করেন। নেতাকর্মীরা এ সময় এলাকাবাসীর কাছে শান্তি, উন্নয়ন ও কাইজা সংস্কৃতি নির্মূলের প্রতিশ্রুতি তুলে ধরেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।