এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুর -২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ সদস্য প্রার্থী, সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান, আল্লামা সাঈদীপুত্র জননেতা শামীম সাঈদী বলেছেন,"যারা আল্লাহকে ভয় পায় তারা কোন প্রকার অন্যায় কাজ করতে পারে না,দুর্নীতির সাথে জড়িত হতে পারে না। আল্লাহর সন্তুষ্টির জন্য তারা সকল অন্যায় ও পাপ কাজ ছাড়তে পারে। তারা নবীর আদর্শ অনুসরণ করে। সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া তাদের ঈমানী দায়িত্ব। তারা দুনিয়ার সকল লোভ লালসা ত্যাগ করে পরকালের মুক্তির বিষয়কে বেশি প্রাধান্য দেয়।"
তিনি বিগত সরকারের অন্যায়-অত্যাচারের কথা মনে করে বলেন," আওয়ামী ফ্যাসিস্ট সরকার আলেমদের হক কথা বলতে দেয়নি, তারা আলেম ওলামাদের উপর অত্যাচার করেছে, আলেমদেরকে সত্য ও ন্যায়ের কথা থেকে বিরত থাকার জন্য বহু আলেম ওলামাকে বিনা অপরাধে গুলি করে মেরেছে, বিনা অপরাধে জেল খাটিয়েছে। আল্লামা সাঈদীর মত আলেমকে মিথ্যা অপরাধে এক যুগেরও বেশি সময় ধরে বন্দি করে রেখেছে, চিকিৎসার নামে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এখন হক কথা, নীতি ও আদর্শের কথা বলার সময় এসেছে। আল্লামা সাঈদীর প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইমাম ও মুয়াজ্জিনদের সমস্যার কথা বলার সুযোগ এসেছে। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে বিজয় করলে সংসদে গিয়ে ইমাম মোয়াজ্জেনদের বেতন ভাতার ব্যাপারে কথা বলে সমস্যার সমাধানের ব্যবস্থার কথা বলেন তিনি।"
শনিবার (২৯ নভেম্বর) বেলা ১১ টায় পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কাউখালী উপজেলা শাখার আয়োজনে কাউখালী সরকারি ডিগ্রী কলেজের হল রুমে বার্ষিক জাতীয় ইমাম সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কাউখালী উপজেলা শাখার সভাপতি মাওলানা শহিদুল ইসলামের সভাপতিত্বে ও কাউখালী উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা মুফতি আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা ইমাম সমিতির সহ-সভাপতি মাওলানা সিদ্দিকুল ইসলাম, পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন,কাউখালী উপজেলা ইমাম সমিতির উপদেষ্টা ও কাউখালী উপজেলা জামায়াতের আমির মাওলানা নজরুল ইসলাম প্রমূখ।
মার্চ ২৫, ২০২৫
জুলাই ৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ৬ সেপ্টেম্বর, ২০২৬
নীলফামারী | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।