বিশ্ব শিক্ষক দিবসে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন মনিরুল ইসলাম

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
৫ অক্টোবর, ২০২৬ ৭:৪৯ পিএম
শেয়ার করুন:
বিশ্ব শিক্ষক দিবসে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন মনিরুল ইসলাম

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মাধ্যমিক পর্যায়ে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন সহকারী শিক্ষক মনিরুল ইসলাম। সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তিনি এ সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মনিরুল ইসলাম ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল অ্যান্ড কলেজের রসায়ন বিষয়ের সহকারী শিক্ষক। শিক্ষকতায় নিষ্ঠা ও অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ মাধ্যমিক পর্যায়ে জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে তিনি এই সম্মানজনক স্বীকৃতি লাভ করলেন। 

ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্রসন্তানের জনক। মনিরুল ইসলাম জেলা খেলাঘর ফরিদপুরের সভাপতি আলতাফ হোসেনের জামাতা এবং সংগঠনটির সাবেক শিক্ষা ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক শরীফা তামান্নার স্বামী।

এদিকে এই সম্মাননা অর্জনে মনিরুল ইসলামকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফরিদপুর জেলা খেলাঘরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।