এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ৫০তম জাতীয় দাবা প্রতিযোগিতার বাছাই পর্বের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মাজহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাছাই পর্বের চ্যাম্পিয়ন সুমিত এবং রানার্স-আপ মান্নার হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রায়হান গফুর।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব মতিয়ার রহমান, ক্রীড়া সংগঠক মাসুদুর রহমান চুন্নু এবং জেলা ক্রীড়া সংস্থার অফিস সুপারিনটেনডেন্ট বাবুল আলমসহ স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের অভিনন্দন জানান এবং জাতীয় পর্যায়ের মূল প্রতিযোগিতায় ফরিদপুর জেলার গৌরব বয়ে আনার জন্য শুভকামনা জানান।
মে ১২, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।