আলফাডাঙ্গায় নানা আয়োজনে বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৮:১৪ পিএম
শেয়ার করুন:
আলফাডাঙ্গায় নানা আয়োজনে বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, গ্রাহক সমাবেশ, পুরস্কার বিতরণ ও বিশেষ পর্যালোচনা (রিভিউ) সভার মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আলফাডাঙ্গা জোনাল অফিসের উদ্যোগে আলফাডাঙ্গা মডেল মসজিদ অডিটোরিয়ামে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বীমা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উন্নত গ্রাহকসেবার প্রত্যয় নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গ্রাহকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। 

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এরপর অডিটোরিয়ামে অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়ার মাধ্যমে আলোচনা সভা ও গ্রাহক সমাবেশ শুরু হয়। 

আলফাডাঙ্গা জোনাল অফিসের ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সুমনা পারভীন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর বিভাগীয় প্রধান ও অফিস ইনচার্জ মো. সাজিদ মাতুব্বর এবং প্রতিষ্ঠানের প্রধান প্রশিক্ষক ও সেন্ট্রাল ট্রেনার জামিল উদ্দিন মিন্টু।

প্রধান অতিথির বক্তব্যে বক্তারা বলেন, "দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও সাধারণ মানুষের ভবিষ্যৎ আর্থিক সুরক্ষায় জীবন বীমা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। গ্রাহকদের আস্থা অটুট রেখে স্বচ্ছ ও আধুনিক গ্রাহকসেবা প্রদান করাই বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মূল অঙ্গীকার।"

অনুষ্ঠানে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সফল কর্মকর্তা ও কর্মীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়। পরবর্তীতে আয়োজিত এক বিশেষ রিভিউ মিটিংয়ে প্রতিষ্ঠানের বিগত দিনের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং গ্রাহকসেবার মানোন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।