এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির সদ্য ঘোষিত কমিটিতে ঠাই না পাওয়ায় সড়ক অবরোধ করে পদবঞ্চিত নেতাকর্মীরা।এক ঘন্টা ধরে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের উপর গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে বিক্ষোভ কারিরা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ওয়াপদা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। এতে অনেক যান যানবাহন আটকে পড়ে অনেকটা যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, “সদ্য ঘোষিত কমিটিতে আওয়ামী লীগের পদে থাকা ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে, অথচ যারা বিএনপির আদর্শে অনুগত থেকে বছরের পর বছর হামলা-মামলা, নির্যাতন ও জেল-জুলুম সহ্য করেছেন, তাদের বাদ দেওয়া এবং অবমূল্যায়ন করা হয়েছে।
বক্তারা আরও হুঁশিয়ারি দেন, “আওয়ামী লীগপন্থী এই কমিটি বাতিল না হলে ফরিদপুর-১ আসনে সকল যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে। এটি শুধু দলের প্রতি নয়, দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও অসম্মান।”
ফরিদপুর-১ আসনে (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) বিএনপির দুটি প্রভাবশালী গ্রুপ সক্রিয় রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিএনপিতে আসা নেতাকর্মীদের নেতৃত্ব দিচ্ছেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। অপরদিকে ছাত্রদল যুবদল থেকে উঠে আসা নেতাকর্মীদের নেতৃত্বে রয়েছেন, সাবেক ছাত্রনেতা ও ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামসুদ্দিন মিয়া ঝুনু, বলে জানা যায়।
গত ২৩ অক্টোবর রাতে জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপনের স্বাক্ষরে বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পৃথক দুটি কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি ঘোষণার পর থেকেই দলের অভ্যন্তরীণ কোন্দল নতুন করে প্রকাশ্যে আসে।
বিক্ষোভ ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নাজিম উদ্দিন মিলু মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি ডা. আব্দুস সবুর, পৌর বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম কালা মিয়া, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস ও বোয়ালমারী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল, এনায়েত হোসেন মেম্বার, ব্যবসায়ী মফিজুর কাদের খান মিল্টন, সাবেক কাউন্সিলর শেখ আজিজুল হক, আতিকুল আলী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাকির হোসেন চৌধুরী,শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ, উপজেলা জাসাসের আহবায়ক মো. শাহিন আনোয়ার, চতুল ইউনিয়ন বিএনপির সভাপতি একলিম শরীফ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হোসেন সালেহ্ রুবেল প্রমুখ।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
সিলেট | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
রাজনীতি | ২৩ জুন, ২০২৬
বিনোদন | ২৩ জুন, ২০২৬
পিরোজপুর | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।