এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এক নেতাকে আটক করেছে। আটককৃত ব্যক্তি সদরপুর উপজেলার চরমানাইর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মহসিন বেপারী (৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক রাত ৮টা (২০:০০ ঘটিকা) সময়ে সদরপুর উপজেলার জাজিরাকান্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত মহসিন বেপারীর পিতা সরোয়ার বেপারী।
আটকের পর আজ (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় তাকে গত ০৫ আগস্ট ২০২৪ তারিখে সংঘটিত সদরপুর থানা ভাংচুর মামলায় জড়িত থাকার অভিযোগে ফরিদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট মামলার বিবরণ অনুযায়ী সদরপুর থানা মামলা নং- ৩/১৫০, তারিখ: ১৭-০৮-২০২৪। মামলায় দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৪৪৮/১৮৬/৩৩২/৪৩৫/৪৩৬/৩০৭/৩৭৯/৩৮০/৩৫৩/৪২৭/৫০৬(২)/৩৪ ধারাসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারা অন্তর্ভুক্ত রয়েছে।
এ বিষয়ে সদরপুর থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মামলার তদন্তের স্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২০ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।